আমি গাঙের মাঝিরে বন্ধু,
তুইরে জলের ধারা,
আমি বৈঠা বাইয়া যাইরে
না পাইলাম কিনারা …… রে বন্ধু!
তুইরে জলের ধারা।।
বৈশেখ মাইসা দলোক রে তুই
আষাড় মাইসা ঢল,
তোরই বুকে বসত গড়ি,
খুইজা না পাই তল ……রে বন্ধু
আষাড় মাইসা ঢল!
মাঝ দরিয়ায় উথাল পাথাল
মনে লইল ডর,
তোর উপরে ছাইড়া দিলামরেএএএএএএ বন্ধু,
যা করবি তুই কর রে! বন্ধু
মনে লইল ডর!
বাচা কইস, আর মরা-ই কইস,
তুইই আমার সবে,
তোরে ছাইড়া কেবা বাচে
নষ্ট এ সংসারেরে, বন্ধু
তুইই আমার সবে!!
# From the book প্রলাপ by revolutionibus