যেমনটা পৃথিবীর ওদিকে
এখানেও ভালোবাসা তেমনই,
দুইহাতে প্রিয়জন জড়ানো,
অথবা ঠোঁটে ঠোঁট চুমুই।
এখানেও আকাশের রঙ নীল,
এখানেও বন-পাতা সবুজই।
এখানেও জল বয় কলকল
এখানেও ঈশ্বর অবুঝই
এখানেও রোদে গা পুড়ে যায়।
এখানেও শীতে লাগে খুব জাড়।
এখানেও বড় লোকে বেশ আছে,
গরীবের বেড়ে গেছে খুব বাড়!!
# From the book প্রলাপ by revolutionibus