Back to all posts

গানের আবার নাম-২

মাতাল হাওয়া লাগছে না আর গায়,
ফুলের সুবাস মনের দুখে পালাচ্ছে হাওয়ায়,
ধুলোর ঝড়ে হারিয়েছে ভোর,
নষ্ট আমার গোটা এই শহর।।

চেষ্টা করেও সতেজ রাখা, যাচ্ছে না আর মন
শিকল বাধা মুঠোর মাঝে হারাচ্ছে জীবন
ভুলে গেছি বিশাল নীল আকাশ।

মাসের পরে যাচ্ছে কেটে মাস
এই শহরে সবাই ক্রীতদাস।

ভুলে গেছে পাশের সবাই, মানুষ বলে কাকে!
ভুলে গেছে নীল সাগরের ডাক
পাখিদের কিচির মিচির শুনছে না আর ভোর
নষ্ট আমার গোটা এ শহর!

মিথ্যে কথার বুনো জালে পড়ছে সবাই ধরা
ঘরের মাঝে একলা বসে সমাজ সমাজ গাওয়া
তোমার আমার ভালোবাসা বাধছে না আর ঘর,
যাচ্ছে চুলোয় আমার এ শহর!
যাচ্ছে চুলোয় গোটা এ শহর!

# From the book প্রলাপ by revolutionibus