Back to all posts

গানের আবার নাম-৫

আমি কি করি আর কিবা খাই
কোথায় গেলে তোমায় পাই?
আমার ঘর বাড়ি ঠিকানা নাই,
আমি শুধু তোমায় চাই! রে বন্ধু ।।।।।।

সেই যে আমার মন কাড়িলা,
মিষ্টি করে চোখ নাড়িলা
দরদ ভরা মুখ দেখিয়া
হইছি আমি পাগল প্রায় ও বন্ধু রে
আমার ঘর বাড়ি ঠিকানা নাই
আমি আমি শুধু তোমায় চাই!
কেমনে আমি তোমায় পাই ও বন্ধু

আমি হইলাম ঘাটের মরা
প্রেম পাথারে ভাসছি একা
কলসি ছাড়া উপায় নাই ও বন্ধু
আমি শুধু তোমায় চায় ও বন্ধু
আমার ঘর বাড়ি ঠিকানা নাই রে

# From the book প্রলাপ by revolutionibus