Back to all posts

গানের আবার নাম-৬

আছে চাঁদ,আছে তারা!
আছে নোনাজল, দোতারা
আছে নীলাকাশ, জোছনা
আছে খোলা হাওয়া, মুর্ছনা!
আছে ঢেউ, আছে প্রাণ,
আছে ভালবাসা, আছে গান!
আর এই দেহে আছে প্রাণ।

বাড়ে রাত, নিস্তব্ধতা
বাড়ে ক্লান্তি, শারীরিক অবাধ্যতা
বাড়ে অন্ধকার, মনে যন্ত্রণা
শোনো গর্জন, গেলো সান্ত্বনা।

আছে ঢেউ, গর্জন
আছে ত্যাগ, আছে অর্জন
আছে জলধি, আছে জীবন
আছে ছুটেচলা, আছে মরন
আছে ভালবাসা, আছে গান!
আছে জলের কলতান।
আছে এই দেহ, নিথর, নি:স্প্রাণ।

# From the book প্রলাপ by revolutionibus