বুকভরে বকুল ফুলের ঘ্রান নিয়ে মরে যেতে চাই
পৃথিবীর দূর্গন্ধে আর বেচে থাকতে চাই না
বাতাসে ভেসে আসা কদমের সুগন্ধে,
মাটির সাথে মিশে যেতে চাই
বিষাক্ত বাতাসে আর শ্বাস নিতে চাই না
হাসনাহেনা আর শিউলির স্নিগ্ধতা নিয়ে,
কালের অতলে হারিয়ে যেতে চাই।
পচা মানসিকতার মানুষের ভিড়ে,
স্বার্থপর হয়ে বাচতে চাই না।
পচতে হলে মরে গিয়ে পচব,
জীবিত পচা মানুষের সংখ্যা বাড়াতে চাইনা।
# From the book প্রলাপ by revolutionibus