এই রাতে যে নারীর নিখোজ প্রেমিক,
যেই নারী এই রাতে হারিয়েছে দিক,
বিরহের দংশনে মন তার মরা
এই ভরা বর্ষায়ও, তার চলে খরা!
এই রাতে যে রমনী ভাসিয়েছে নীর,
দিশেহারা যেই মূক, হারায়েছে তীর,
কি আবেগে তার তনু কাপে বারেবার,
এই ভুল আর নয়, দৃঢ় পণ তার!
# From the book প্রলাপ by revolutionibus