Back to all posts

গানের আবার নাম-৩

বন্ধ করে ঘুলঘুলিটা
বন্ধ করে কান
বন্ধ করে দরজাগুলো
লুকোও অভিমান।

যেই পার্ট বারবার গায় সেইটুকু:
{
ভাবছো তুমি বেচেই গ্যাছো
গাচ্ছো সুখের গান।
বুঝবে তুমি, বুঝবে আমার
ভালোবাসার টান
}

বন্ধ করে জানলা মনের
বন্ধ করে গান
বন্ধ করে হিসেব নিকেশ
বাচাও নিজের প্রাণ।

বন্ধ রেখে তিনশটা কাজ
বন্ধ করে ভান
হঠাৎ কবে উল্টে দেবো
দাবার সকল দান

বন্ধ করে আকাশ পাতাল
বন্ধ করে চাঁদ
বন্ধ করে পাতব ন্যাকা/ যখন
ভালোবাসার ফাদ

আটকে রেখে সূর্যটাকে
আটকে রেখে হাসি
সেদিন তুমি বলবে ঠিকই
তোমায় ভালোবাসি

# From the book প্রলাপ by revolutionibus