Back to all posts

গানের আবার নাম-৪

নির্বাক এক পাখি
চুপিচুপি থাকে
মাঝে মাঝে দেখা দেয়
জানালার ফাকে

জানালায় আসে পাখি
রেলিঙে দাড়ায়
এই বুঝি আসে পাখি
এই বুঝি যায়

কাছে আসে এই পাখি
মনে বাধে আশা
দূরে যায় বহুদূরে
বনে বাধে বাসা

জানি পাখি ছড়াবেই
হৃদয়ে হতাশা
সব জেনে তবু তাকে
ভালো যায় বাসা

# From the book প্রলাপ by revolutionibus