এই জীবনে আর হলোনা
হলোনা হওয়া নিরুদ্দেশ
জীবনের অবসানে কোন এক ছোট্ট নদীর পাড়ে শুয়ে থাকবো
কোন এক প্রবীন প্রকান্ড বৃক্ষতলে শুয়ে জুড়াব রোদ্রজ্বল দিনে ছায়া
শীতে যদি কোন সহৃদয়বাদ ব্যক্তি নিয়ে আসে খানিকটা আগুন,
আমিও না হয় নেব তার কিছুটা তাপ
বর্ষায় ভাসাব গা
কোন এক ডিঙি নৌকার মাঝি হয়ত আমার সাথে দুদন্ড নিরবে বসে কমিয়ে নেবে ক্লান্তি,
কোন কোন দিন হয়তবা মনের অজান্তেই একটা গান শুনিয়ে যাবে।
তারপর হঠাৎ কোন এক বর্ষায়, বন্ধুরাষ্ট্র যদি খুলে দেয় তাদের সকল বাধের পানি।
সেই বাড়ন্ত পানি আর প্রচন্ড বর্ষার চাপে মাটি ভেঙে অবশেষে আমি হব
নিরুদ্দেশ।
বন্ধু ছাড়া আমার এ আশা বোধ হয় আর কোনভাবেই পূরন হবার নয়।