#1
সারা জীবন গালিব, এই ভুলই করে গেলি
ধুলো ছিলো চেহারায়,
তুই আয়নাই মুছে গেলি।
#2
জামাকাপড় ছাড়াই চলে এসেছিলে এ ধরায়,
সে কথা কি, গালিব, তুমি এখনি বিস্মৃত হলে?
এত দীর্ঘ জীবন পাড়ি দিয়ে,
কাফনের কাপড় ছাড়া আর কিই বা বলো পেলে?
#3
মসজিদে বসে মদ খাবো আমি
শুনবোনা কোন মানা
পারলে আমায় খুজে দে যেথা,
ঈশ্বর নেই, না, না!!!