মুখোশের নিচে মুখ ঢাকা থাকে
মুখের উপরে মুখোশ
মুখোশ সরালে মাথার পেশীরা
হচ্ছে খুব নাখোশ


নিজের কথা নিজেই শুনিনা
আমি যে অধম কাল
মনের নদীর খাড়ু গভীরতা,
দেখতে সে অতল


মুখোশ যাতে না তোলে কেউ
হাজার পাহারা তাই
মুখোশের নিচে মুখটা চেনার
উপার তো আর নাই


মুখোশ আমার অসাবধানে কেউ খুলে না ফেলে
হাজার লোহায় আটকে রাখি বলে ছলে কৌশলে
বিবেকটাকে লুকিয়ে রাখি চৌদ্দ শিকের জেলে
এই মুখে লাগানো মুখোশের তলে ডুবে গেছি কোনকালে