পাখি হলেও লাভ কি ছিলো
গাব কি ছিলো গাছে?
বক হলে, বা পানকৌড়ি?
স্বাদ কি ছিলো মাছে?

হতাম যদি বৃক্ষ কোন,
করতো আমায় কাঠ!
কেটেকুটে করতো সাবাড়,
মাঠের পরে মাঠ।
লতানো কুমড়ো ফুল হবার
ছিলো নাকি আঁশ?
জাঙলা দেবার অযুহাতে
চতুর্দিকে বাঁশ।

আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে যদি তুমি।
পাকস্থলি যেতাম ট্যুরে,
মানব ওষ্ঠ চুমি।