আমি নিশুতি রাতে চাঁদের মত একা।
গহীন বনে, হাজার রকম গাছের ভীড়ে
বিলুপ্ত প্রায় বেতের মত ব্যাকা।

আমি পাহাড়, ঠায় দাঁড়িয়ে থাকি,
সমুদ্র তার ঢেউ এর দোলায়,
আমার কানে সময় জানায়।
মেঘ বলে যায় কানে আমার
এই পৃথীবির কোন সে চামার,
যুদ্ধযানের গড়ছে খামার,
কার বুকেতে দিচ্ছে আগুন ছ্যাকা।
আমি, নি:স্ব নাবিক, ভগ্নদশা পাটাতনে
ঠায় দাঁড়িয়ে একা।