আট ঘন্টা ঘুম কিনেছি
হাজার তিরিশ দিয়ে
পিঠ বেকে যায়, হাড় ক্ষয়ে যায়
করতে কামাই গিয়ে।


ঘন্টা আটের শ্রম কিনেছি,
পাচশো টাকা দিন
বাচতে ওদের লাগবে করা
আমার কাছেই ঋণ।

ঘন্টা আটেক ঘুম কিনেছি
তিনটি দেশে বাড়ি।
বিলিয়নে মাল করেছি,
বিষ করেছি মাড়ি।