এক খাড়ু পানি
সাক্ষাত জানি
সাথে আছে রাজপথ ভাঙা
চারপাশে পানি
করে কানাকানি
কোথা নেই একটুও ডাঙা
পাশে এক খুকি
করে আকিবুকি
রঙে রঙে সাদা খাতা রাঙা
এর মাঝে আমি
বোকাদের ডামি
বৃষ্টির ছাটে ভিজে শেষ
ভাজকরা জামা
হাটুতে পাজামা
একদম কদাকার বেশ।
# From the book প্রলাপ by revolutionibus