এই শহরের একটা ছাদই জানে
আমার হৃদয় কি বলেছে
সুমুদ্দুরের কানে
এই শহরের একটা সিড়িই জানে
আমার হৃদয় উথালপাথাল
ভালোবাসার বানে
যা জানে ছাদের রেলিং,
জানুক ছাদের শানে
আমি নিজেই জানিনে ছাই
ভালোবাসার মানে!
# From the book প্রলাপ by revolutionibus
এই শহরের একটা ছাদই জানে
আমার হৃদয় কি বলেছে
সুমুদ্দুরের কানে
এই শহরের একটা সিড়িই জানে
আমার হৃদয় উথালপাথাল
ভালোবাসার বানে
যা জানে ছাদের রেলিং,
জানুক ছাদের শানে
আমি নিজেই জানিনে ছাই
ভালোবাসার মানে!
# From the book প্রলাপ by revolutionibus