রোজ সকালে উঠব আমি
তুমি ওঠার আগে
যতই ভাবো ধরবে আমায়
পাবেই না যে বাগে
তুমি যখন একলা থাকো
নিরব পুরো পাড়া
ঠিক তখনই ঢুকব ঘরে
কেউ পাবে না সাড়া
কিছুই আমি ধরব না যে
করব না তো চুরি
দুইপাশে দুই চোখ জুড়িয়ে
দেখব ঘুরি ঘুরি
দেখব আমি কেমন রঙিন
তোমার নতুন বর
দেখব আমি তোমার নিজের
ভালোবাসার ঘর
চড়ুই হয়ে কিচিরমিচির
করব দেখো রোজ
তোমার ঘরে মারব উকি
নাইবা নিলে খোজ
আমার ঘরে আমি থাকি
তুমি তোমার ঘরে
তোমার ঘর পোক্ত অনেক
আমারটা যে নড়ে
# From the book প্রলাপ by revolutionibus