Back to all posts

তাও তো

তাও তো চোখের সামনে ছিলো,
তাও তো তোরা দেখতে পেলি
তাও তো একটা অসুখ ছিলো
রোগ ধরতে ব্যর্থ হলি।
কিছু কাজে আসতে পেলি

হয়ত আমি ভালোই আছি
হয়ত আমিই ভাগ্যবান
তবু তবু একটিবার
দাদাকে মোর দেশে আন।

দাদার কোন রোগ ছিলোনা
ছিলোনাতো মন খারাপ।
আতকা বলে ফোন ধরত
ভুল করলে করত মাপ।

# From the book প্রলাপ by revolutionibus