উঠবো সকালে খুব ভোরে
পরব মায়ের দেয়া শাড়ি
সেজেগুজে মা’র শাড়ি পরে
যাবোই যাবোই তোর বাড়ি
কথা আছে তোর সাথে ম্যালা
কথাগুলো খুব দরকারি
শেষ হতে হতে কথাগুলো
হতে পারে শেষ আজ বেলা।
কথাগুলো খুউব দরকারি
কথা যদি মেলে কাটা কাটা,
তোর হাত ধরে দেবো হাটা
যতদূর একসাথে পারি।
# From the book প্রলাপ by revolutionibus