Back to all posts

বন্ধু

হয়ত আবার কোন রাতে
কোন রাতে মাঝ রাস্তাতে
গলা ছেড়ে গান হবে খুব
গান সব শূন্যে মিলিয়ে গেলে
অসীমের মাঝে একসাথে দেবো ডুব!!

ডুবিয়ে দেবো আমরা মোদের দেহ,
ডুবিয়ে দেবো আর যা কিছু আছে,
হারেয়ে যাবো এমন অতল তলে
কোন সে প্রিয়া, ডাকতে পারে পাছে!

আমরা বাতাসে উড়েয়ে মোদের রুহু
কোকিলের স্বরে ডাকবো কুহু কুহু
যদি সে গান শোনে, আমার ভালোবাসা
বলে দেবো তাকে, “তোমাকে ডাকিনি, উহু!”

তোমরা ভেবেছো তোমরাই আছো খাসা!
আমরা পেছনে, কানে দিয়ে গেছি আশা।
আমরা শিখিনি? কাকে বলে ভালোবাসা?
আমরা ছিলাম সকল কীর্তিনাশা !!

# From the book প্রলাপ by revolutionibus