তুমিও জানো, যেমন জেনেছি আমি
চলছে পিছনে শতশত কানাকানি,
তুমিও যেমন, আমিও তেমন জানি
তোমার আমার সংসারেতে,
ভালোবাসার পড়ছে টানাটানি।
জানো ঠিকই তুমি,
আমিও জানি যে ঠিক
ভালোবাসা মানে ছুটে চলা নির্ভীক!
তুমি যদি জানো, আমারও জানতে হয়
ভালোবাসো! তবু মনে জাগে সংশয়?
মেনে নেব আমি, নেবে তুমি নিশ্চয়
ফাটল ধরেছে, মনেও লেগেছে ভয়।
তুমিও ভালো, আমিও ভালোই বলি
চলো দু’জনে দু’পথে বরং চলি
তুমিও হাটবে, আমিওতো যাব চলে
মনে মনে তবু ভালোবাসি যাবো বলে!
# From the book প্রলাপ by revolutionibus