Back to all posts

নষ্ট শহর

ফাগুনের মাতাল হাওয়া লাগছে না আর গায়,
ফুলের সুবাস মনের দুখে পালাচ্ছে হাওয়ায়,
ধুলোর ঝড়ে হারিয়েছে ভোর,
নষ্ট আমার গোটা এই শহর।।
চেষ্টা করেও সতেজ রাখা,
যাচ্ছে না আর মন
শিকল বাধা মুঠোর মাঝে হারাচ্ছে জীবন।
ভুলে গেছি বিশাল নীল আকাশ।
মাসের পরে যাচ্ছে কেটে মাস,
এই শহরে সবাই ক্রীতদাস।
ভুলে গেছি পাশের সবাই, মানুষ বলে কাকে!
ভুলে গেছি নীল সাগরের ডাক!
পাখিদের কিচির মিচির শুনছে না আর ভোর,
নষ্ট আমার গোটা এ শহর!
মিথ্যে কথার বুনো জালে পড়ছে সবাই ধরা
ঘরের মাঝে একলা বসে সমাজ সমাজ গাওয়া
তোমার আমার ভালোবাসা বাধছে না আর ঘর,
যাচ্ছে চুলোয় আমার এ শহর!
নষ্ট আমার গোটা এ শহর!!

# From the book প্রলাপ by revolutionibus