Back to all posts

কোন একদিন

কোন একদিন সূর্য ঘুমিয়ে গেলে,
কোন এক রাতে জোছনা ক্লান্ত হলে,
জ্বালিয়ে আকাশে হাজার জোনাকবাতি!
ঠিক নেমে যাবো তোমার পথে হে সাথী!
কোন একরাতে ঝড় যদি ওঠে জেগে
কোন দিন যদি বরষাও ওঠে কেঁদে
রঙধনু আমি আকাশে পাঠিয়ে দেবো
তোমার এ পথে নিজেকেই খুজে নেবো!

# From the book প্রলাপ by revolutionibus