সমুদ্র পাড়ি দিয়ে হিমশীতল এক বাতাস ছুটে এসেছিল,
আমাকে আমের মুকুলের গন্ধ চেনাবে বলে।
বিষুব রেখা প্রদক্ষিণ করে এসেছিল এক বাতাস,
আমাকে উষ্ণতা চেনাবে বলে।
এক যাযাবর বাতাস দৌড়ে এসেছিল,
শুধু আমাকে কোকিলের গান শোনাবে বলে।
পথ ভুল করায় এরা আমাকে শুধুই বৃষ্টি চেনাতে পেরেছিলো।
হাজার বছর পর সেই বাতাসেরই কোন এক বংশধর
আমাকে ঝড় চেনাতে এসেছিল।
জন্মপরবর্তী মুহূর্তেই সেই বাতাসই আমার ফুসফুস পূর্ণ করেছিল,
আমার জন্ম চিৎকার বয়ে নিয়ে গিয়েছিলো আমার জনকের কানে,
সেই বাতাসই আমার নয়ন হতে প্রথম বারী ঝরিয়েছিলো,
আমার সমগ্র শরীর ছুয়ে সেই বাতাসই বলেছিল
আমি মাতাল।
আমি উদাস, উদভ্রান্ত।
আমার নামই বসন্ত।
# From the book প্রলাপ by revolutionibus