Back to all posts

শারদ প্রভাত

প্যাঁচাদেরও হাই ওঠে,
আর দেরী সয় না!
চামচিকা ঝুলে থাকে,
কোন কথা কয় না!

শিশির জমতে থাকে,
ঘাসেদের কোণে
দাড়িয়ে ঘুমায় ঘোড়া,
নির্জনে, বনে।

পৃথিবী ঘুমিয়ে যায়,
জেগে থাকে কাক
রবির আশায় বসে,
নিশি নির্বাক।

তারারাও নিভে যায়
হাতে রেখে হাত
ধীরে ধীরে আসে নেমে
শারদ প্রভাত!

# From the book প্রলাপ by revolutionibus