এক মুহুর্তে স্নিগ্ধতা শেষ
প্রিয় মুখের হাসির,
পরক্ষণেই সুর কেটে যায়
হাজার পোড়া বাঁশির।
এক মুহুর্তে নরম রোদ
তীব্র হয়ে ওঠে,
ভাবনাগুলো আলোর মত
দিক বিদিকে ছোটে।
এক মুহুর্তে মনে রাখিস
আবার দেখা হবে,
জানিনা সেই এক মুহুর্ত
আসবে আবার কবে।
# From the book প্রলাপ by revolutionibus