Back to all posts

ওষুধ

তোমাকে একটু ছুয়ে দিলেই ভালো হয়ে যাবে গোটা পৃথিবী।
মহামারি ছুটি নেবে এক নিমিষে।
তোমাকে জড়িয়ে ধরে, যদি থাকি মাত্র এক মিনিট,
অক্সিজেনে ভরে যাবে ঢাকা শহর, গোটা পৃথিবী।
মানুষের বুকভরা এইযে বিষ দেখছো,
বিষাক্ত করে চলেছে পুরো সমাজ,
এ তখন আর কাজ করবে না প্রিয়তমা।

তোমাকে একটু ছুয়ে দিলেই, একলা ঘরে দম বন্ধ লাগবে না আমার।
নির্জীব চারাগাছে যেমন দু-ফোটা পানি পুনরায় জীবন সঞ্চার করে
তোমাকে পেলে তেমনি আমিও পাবো পর্যাপ্ত রসদ।
তোমার ঠোটের তৃষ্ণায় ফেটে যাচ্ছে আমার বুক।
আর খুব বেশীদিন নয়, সেরে গেলো বলে পৃথিবীর অসুখ।
আরেকটু সবুর করো, ধৈর্য ধরো প্রিয়তমা।

# From the book প্রলাপ by revolutionibus