আমিও বসে আছি মাংসপিন্ড হবার অপেক্ষায়,
পচে গলে মাটিতে মিশে যাবো বলে,
আমার শরীর ব্যবহার করে উঠে দাড়াবে ছোট্ট শিউলী ফুলের গাছ।
প্রথমে ছোট্ট একটা কুঁড়ি,
তারপর সেখান থেকে শাখা-প্রশাখা,
সেখান থেকে ছোট ছোট ফুল,
হালকা কমলা, বাইরেটা শুভ্র, সাদা, কি চমৎকার!!
সকালের মিষ্টি আলোয় গাছের ডালে সংসার পাতা টুন্টুনির ব্যাস্ততা বাড়বে।
নষ্ট নগরে শুনি বিশুদ্ধ হাহাকার
তৃপ্ত বনভুমির কানে বাজে মানুষের আত্মচিতকার!!!
# From the book প্রলাপ by revolutionibus