Back to all posts

ওরে বাবা

এক যে ছিলো মশা,
সে যে পাড়লো হাতির ডিম।
বাগিয়ে কাছা,
থাবড়ে পাছা
লিখলো হাজার রিম

ডিমে তা দিলো এক মোষ
তার ভয়ংকর আক্রোশ
দৌড়ে এসে
সিংহ হেসে
বলে হুজুর আমার কি দোষ

তার সামনে বনের রাজা
চাইছে নিজেই সাজা
আপনি বললে,
কানটা মললে,
আমি নিজেই হবো খোজা।

# From the book প্রলাপ by revolutionibus