আকাশ ভেঙে বৃষ্টি হবে,
তোমার বুকে আছড়ে পড়বে হাজার আক্রোশে।
কানে কানে বলে যাবে হাজারো অভিযোগ।
তুমুল বর্ষণে ভাসিয়ে দেবে তোমার শহর,
তুমি, তোমার ভালোবাসা, তোমার সমাজ
সব ভেসে যাবে উথাল পাতাল সেই বৃষ্টির ফোটায়।
যেন এক এক ফোটা মদ, তোমাকে করে দিচ্ছে আরো মাতাল, উন্মাতাল।
মাতালের প্রলাপ ছাড়া তখন আর কিছুই থাকবে না করার।
# From the book প্রলাপ by revolutionibus