Back to all posts

বিপদ

সাগর মাঝে ঝড় উঠেছে
মাঝি একাই বাইছে নাও,
মশাল হাতে কুলে আমি,
কাপায় আমায় পূবাল বাও।

উথাল পাথাল ঢেউগুলো সব
পড়ে আছড়ে আমার পায়,
মাঝির কথা ভাবলে পরে
বুকে লাগে অধিক ঘায়!

মন কয় আমার, নৌকা ভাসাও
লাগাও মাঝির খোজ,
ঝড়ে যদি হারায় মাঝি
কে সবে সেই বোঝ?

আবার ভাবি নামি যদি
নাওয়ের খোজে আমার,
থাকবে না আর রাস্তা মোটে
ঘোর এ বিপদ থামার!!!

# From the book প্রলাপ by revolutionibus