Back to all posts

আজব শহর

এ এমন এক আজব শহর
নিস্তব্ধতা এখানে মাঝরাতেও বের হতে ভয় পায়
কোটি মানুষের ভীড়েও হাতড়ে বেড়াতে হয়
একজন মনযোগী শ্রোতা।

এখানে সবচে সস্তা হলো মানুষ,
তারপর ধোঁকা
এখানে পাখি মানে কাক
প্রাণী মানে কীট-পোকা।

এ শহরে শান্তির ঘুম বিনিময় হয় টাকায়,
এ শহরে বন্দি প্রেম, আন্তর্জালিক খাচায়
স্বপ্নগুলো নিত্য জানি মরছে ধুকে ধুকে
আদর্শরা ঘুরে বেড়ায় আপোষ পুষে বুকে

তাই, পায়ের নিচে মাটিরই সংশয়
তাই, যখন তখন হারিয়ে যাবার ভয়
তাই, একলা থাকি অনন্ত উঝবুক
আমি , আমি অন্ধ, বধির, মুক!!

# From the book প্রলাপ by revolutionibus