Back to all posts

পাগলের প্রলাপ-১

সাড়ে দশটায়
ঠিক সাড়ে দশটায়
দেখা হবে দুজনাতে,
সেই চেষ্টায়
কেটে গেল দুই যুগ
দিন দুই তিন
হলো কত নৃত্য
ধা ধিন না তিন!
কেটে গেল সময়ের বছর ভ্রমণ,
তবু তুমি এলে না, দিলে না সমন,
আসো নি তো কভু আগে
হাসো নিতো কভু
দেখা দাও, কথা কও
ক্ষমা করো প্রভূ
মাফ চাই দোয়া চাই
কিছু চাই কড়ি
মালকোচে বেধে নেবো
সময়ের দড়ি
দড়ি যদি বেচে যায়
যদি ফের নেচে যায়
যদি কেউ দেয় নাকে নস্যি
তক্ষুনি করে দেবো ভস্মি
দস্যি!
দস্যি!
দস্যি!

# From the book প্রলাপ by revolutionibus