Back to all posts

শেকল

তুমি আমার হাত পায়ে শেকল বেধে দিলে নিজের অজান্তেই।
আমার প্রাণবন্ত পাখার জোরে তোমাকে নিয়ে উড়তে চেয়েছিলাম,
কিন্তু তুমি বেছে নিলে খাঁচা।
তুমি বেছে নিলে একঘেয়ে ঘরকন্না, এর নাম কোনদিক থেকে বাঁচা?
আমাদের সমুদ্র দেখা হলো না, আমাদের দেখা হলো না পাহাড়, নদী, বন
বিস্তৃত প্রান্তরে তোমার কোলে বসে থাকা হলো না অণুক্ষন!

# From the book প্রলাপ by revolutionibus