Back to all posts

দিকভ্রম

ধ্রুবতারা আজও উড়ায়ে নিশান ঠিক
দেখায়ে চলেছে উত্তর ওই দিক
শাসানিতে কারো সরেনি কো এক বুক
তুই কেন ভয়ে মরছিস উজবুক?

উত্তর আকাশে বসে সাত জন ঋষি
কাটিয়ে দিয়েছে ধ্যানে কোটি কোটি নিশি
কোন প্রলোভনে নড়েনিতো এক চুল
তুই কেন তবে করছিস এই ভুল?

কামাই দেয়ার নামই নেয়নি কভু
সূর্যের কাছে তাই তাকে রাখে প্রভু
যে নামে সবাই চেনে তাকে, “শুকতারা”
তুইও ভালোবাসা পেয়ে যাবি, দিশাহারা?

আকাশ প্রহরী, মানো কি নাইবা মানো!
শত্রু সমুখে উন্নত শির শোনো
কোমরে তার তিন রাজা থাকে গোজা
তুই কেন বল খুজছিস পথ সোজা?

# From the book প্রলাপ by revolutionibus