Back to all posts

নিয়ে চলো

স্বপ্নের দ্বীপে নিয়ে চলো, প্রিয়তমা
যেখানে প্রেমের বেচাকেনা রমরমা
স্বপ্নের দ্বীপে নিয়ে চলো, প্রিয়তমা
ঘৃনাদের সব করে দিয়ে তবে ক্ষমা
স্বপ্নের দ্বীপে নিয়ে চলো, প্রিয়তমা
দু:খগুলো রেখে যাবো সব জমা
স্বপ্নের দ্বীপে নিয়ে চলো, প্রিয়তমা
যেখানে সুখের নেই দাড়ি, নেই কমা
সুদসহ পরে দুখ নেবো দুই হাতে
কিছুক্ষন আগে বসি তারাভরা রাতে।

# From the book প্রলাপ by revolutionibus