তোমার সঙ্গে আবার যখন দেখা হবে
আকাশ মেঘে থাকবে ঢাকা,
অঝোর ধারায় বৃষ্টি হবে।
তোমার সাথে আবার যেদিন বলব কথা
মনে মনে বলব যেদিন ভালবাসি
দেখবে সেদিন উথাল পাথাল মাতাল হাওয়া
ঝরবে ঠিকই তারার আলো রাশি রাশি
আবার যেদিন সময় হবে
পায়ের সাথে পা মিলিয়ে হাটা হবে
হাতের মাঝে হাতটা রাখার সুযোগ হবে
তখন তুমি চেয়ে দেখো গাছের চূড়ায়
কৃষ্ণচূড়াও তোমার পানেই চেয়ে রবে!
আবার যেদিন তোমায় ছেড়ে আসবো একা
হিমেল হাওয়া লাগবে গায়ে
বৃষ্টিস্নাত ভেজা শরীর উঠবে কেপে থেকে থেকে
মনের মধ্যে একটুখানি উকি দিও
দেখবে তুমি ভালোবাসার ছোট্ট নদী
চাইলে তুমি অল্প জলে
ইচ্ছেমত নাইতে পারো
চাইলে তুমি ছোট্ট ডিঙি
মাঝ দরিয়ায় বাইতে পারো!
# From the book প্রলাপ by revolutionibus