ঝিরিঝিরি বাতাসে
একা একা হাটি,
মরা পাতা ঝরে যায়
মাটি হয় খাটি।
কানে কানে বলে পাতা
খুব ভালো থেকো,
নতুনেরা আসছে
চোখ ভরে মেখো।
কানে কানে বলে হাওয়া
শোনো অভিযাত্রী
সূর্যটা গেলে ডুবে
নেমে আসে রাত্রি
আবার সকাল হবে
খুলে দু’নয়ন
ফুলে ফুলে রাঙা হবে
জুড়াবে এ মন!
# From the book প্রলাপ by revolutionibus