Back to all posts

ভালোবাসা

এই যে দেখো চারিপাশে ভালোবাসা
তারি পাশে দেখো যত আলো যত আশা
নদে ভালোবাসা, ফুলে ভালবাসা
চুল, ঠোট, চোখ, দুলে ভালবাসা
ঝড়ে ভালোবাসা, নীড়ে ভালোবাসা
জোয়ারের জলে, হাটে ভালেবাসা
প্রেমিকার চুল, ভুলে ভালোবাসা!

নগরীর রাজপথে ছুটেচলা
জনতার স্রোত ভীড়ে ভালোবাসা
উদ্যানে দেখো রক্ত পতাকা
শেষদানে গিয়ে হেরে যাওয়া পাশা
মাঝ নদে দেখো নৌকার মাঝি
আরো দূরে দেখো ভীতমুখে চাষা
উড়ে চলা বাজ, তার ডানা দেখো
তারও বুকে দেখো যুদ্ধের ক্ষত
সেখানেও পাবে খাদ্যের আশা!

চেয়ে দেখো ওরে ভ্রান্ত পথিক
ভালোবাসা আছে, শুধু নেই ভাষা!
নেই শুধু বুকে তীব্র হতাশা
নেই শুধু বুকে আধার তমশা!
ভালোবাসা আছে
আছে ভালোবাসা!

# From the book প্রলাপ by revolutionibus