Back to all posts

প্রেয়সী

কপালে, চোয়ালে, বুকে আর ঠোঁটে চুমু নিয়ে
যে প্রেয়সী এ শহরে হেটে বেড়ায়,
তাকে আমি ভালবাসি।
সারা শরীরে কয়েকশত ভালোবাসার চিহ্ন নিয়ে
যে, হাত দিয়েছে প্রেমিক গড়ে তোলার কাজে,
তাকে আমি ভালবাসি।

কোটিখানিক মানুষের ভীড় ঠেলে,
কয়েকহাজার মিটার পথ পাড়ি দিয়ে,
যে তার প্রেমিকের কাছে ছুটে আসে
শুধুমাত্র একটু ভালোবাসার ছোয়া পাবার জন্য
তাকে আমি ভালবাসি।

# From the book প্রলাপ by revolutionibus