আজকাল এক ছোট্ট পাখি
করছে কানে ডাকাডাকি
খুব ভোরে দেয় ডাক
মিষ্টি করে বলে জেগে ওঠো
সকাল হলো ম্যালা!
আরো যদি ঘুমোও তুমি ছেলে
এক কথাতেই করব হতবাক!
আমি বলি, কি কথা যে বলবে তুমি জানি
সেই কথাতেই সকাল শুভ মানি
বলেই ফেলো, সকাল শুভ হোক
আমি শুনতে শুনতে কান পাকানো লোক!
# From the book প্রলাপ by revolutionibus