Home Thought On সাধারন
◈ Thought On

সাধারন

Philosophy 4 August 2026 1 min read
◻ Instagram ↗ open
// 1 of 2
অনেক ছোটবেলা যখন বর্ষাকালে হেটে স্কুলে যেতাম। দেখতাম রিকশাওয়ালারা রাস্তার ভাঙা জায়গা এড়াতে আমাদের প্রায় গায়েই উঠে পড়তো। আমি ভাবতাম ওর তো রিকশার নিচে চাঁকা লাগানো আছে, ও যদি পানির উপর দিয়ে যায় তাতে তো ওর গায়ে পানি লাগছে না। কিন্তু আমার তো এই কোনার এইটুকু জায়গা ছাড়া দাড়ানোর জায়গা নেই।

একসময় একটু বড় হলে আমি সাইকেল পেলাম আমিও রিকশাওয়ালাদের মতই যেখানে রাস্তা দেখা যাচ্ছে পানির উপরে ওই জায়গা দিয়েই সাইকেল চালাতাম।
তখনই মনে হয় প্রথম এটা আমার মাথায় এসেছিলো। তারপর দেখলাম রিকশা মোটরসাইকেলকে, মোটরসাইকেল প্রাইভেট কারকে, প্রাইভেট কার বাসকে আর বাস ট্রাককে ওই আমার মতোই ভাবছে। আবার আমি যদি গাড়িতে বসি তখন মনে হচ্ছে ওই শালা কেন আমার সামনে দিয়েই তোকে যেতে হবে। এটা হয়ত প্রথমবারের মত আমাকে শিখিয়েছে যে আমি যেভাবে দেখি বাকিরা সেইভাবে দেখে না। এম্পাথি বা সহানুভূতিরর প্রথম পাঠ আমার এখানেই
সকাল সকাল এই ভিডিওটা দেখলাম। দেখে মনে হলো সেই পুরোনো কথা। আমি ভাবি আমার এই চিন্তাটা আমার আগে কেউ করেনি। অরিজিনাল থট। আসলে অরিজিনালই। আমি তো আর বই পড়ে পাইনি। বাস্তবতা দেখে ভেবে বের করেছি। কিন্তু দেখা যাচ্ছে যুগে যুগে কেউ না কেউ এগুলো নিয়ে ভেবেছে। অনেকে লিখেও গেছেন।
⬡ Webpage ↗ open
https://www.instagram.com/reel/DblJ4g9FV2U/?igsh=MTM5dDAxcDRldzI2Ng== ↗ open
// 2 of 2