Home Thought On নীনা হামিদ
◈ Thought On

নীনা হামিদ

Philosophy 12 August 2026 1 min read
▶ YouTube ↗ open
// 1 of 3
অর্ণবের ভার্সনটি এখানে শুনতে পারবেন।
▶ YouTube ↗ open
// 2 of 3
আমার সোনার ময়না পাখি ---------------------------------------- আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।


সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
————————- কথা ও সুর : মোহাম্মদ ওসমান খান * শিল্পী : নীনা হামিদ পরবর্তীতে অর্ণব গানটি মনপুরা চলচিত্রে ব্যবহার করেন এবং গানটি আরেকবার বিপুল জনপ্রিয়তা লাভ করে
⬡ Webpage
No embed added.
// 3 of 3
নীনা হামিদের প্রতি কৃতজ্ঞতা