Home Thought On Bari Siddiqi - Bangla folk ledgends series
◈ Thought On

Bari Siddiqi - Bangla folk ledgends series

Philosophy 29 April 2026 1 min read
⬡ Webpage
No embed added.
// 1 of 1
দরাজ গলায় গান বলতে যদি কিছু তা বাংলা গানে যাদের গলায় পাওয়া যায় বারি সিদ্দিকী তাদের মধ্যে অন্যতম।
" বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে দেওয়া-আলা হয়।।"
# আমার গায়ে যত দুঃখ সয়
শিল্পী : বারী সিদ্দিকী
সুরকার : উকিল মুন্সী
গীতিকার : উকিল মুন্সী

আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।।

নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেসময়।
সাক্ষী শুধু চন্দ্র-তারা,
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়।।

নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে।
মিছামিছি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়।।

(পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াই আলা হয়